স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এস এম হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।বুধবার দুপুরে পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা ঢাকাইয়াপট্টি এলাকায় উজ্জলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply