1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

মো জাকারিয়া হোসেন,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় এক তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুমারগাড়ি মাঠে।জানাগেছে, ক্ষেতলাল উপজেলার মনঝার এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা আঃ মাজেদের স্ত্রীকে মক্ষিরানী হিসেবে ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমুন(৩০) ও তিন সহযোগী মিলে ওই রাতে মেয়েটিকে মাঠের মধ্যে নিয়ে যায়। পরে সুমনের আরও চার সহযোগী ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে জোর করে গণধর্ষণ করে। ভুক্তভোগী তরুণী উপজেলার মনঝার বাজার গুচ্ছগ্রামের আব্দুল মাজেদের স্ত্রী সোনিয়া বেগম (৩ল২৬)। অভিযোগ সুত্রে ও স্বামী আঃ মজিদ জানা যায়, ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন ভুক্তভোগী তরুণীর স্বামী আব্দুল মাজেদের সাথে যোগাযোগ করে তার স্ত্রীকে এক রাতের জন্য নিয়ে যায় । চুক্তি ছিল তিনজনের জন্য। কিন্তু পরে খাবার আনার কথা বলে সুমন আরও চারজনকে নিয়ে আসে। এরপর ওই তরুণী এবং তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে ধর্ষণ করে।ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকালে সুমনের নিকট থেকে অতিরিক্ত টাকা দাবি করলে তারা অস্বীকার করে। পরে ওই মেয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। ০১ ডিসেম্বর সোমবার বিকেলে ওই মেয়ে তার বোন ও স্বামী ক্ষেতলাল থানায় এসে বিষয়টি ওসিকে জানান। খবর পেয়ে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং আলামন সংগ্রহ করেন। তরুণীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গ্রেফতারকৃত হলেন ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল(৩০)।এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সাতজনকে আসামি করে এজাহার দাখিল করেছে। তাৎক্ষণিক অভিযানে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি