1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আব্দুল গফুর মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা। সোমবার বিকেলে আয়োজিত এ ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠে জমে ওঠে গ্রাম্য ক্রীড়ামঞ্চের প্রাণচাঞ্চল্য।রুদ্ধশ্বাস লড়াইয়ে মেনাজ বাজার শান্ত ক্লাব ২–১ গোলে হারাগাছের রাফিন একাদশকে পরাজিত করে এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দর্শকদের করতালি, ঢাক-ঢোলের বাদন আর সমর্থকদের উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ।ফাইনাল শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়। রানার্সআপ রাফিন একাদশকে প্রদান করা হয় একটি এলইডি টেলিভিশন।আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল,কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি ও তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ রাজু, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা।আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।ফাইনাল খেলা শেষে সমর্থকদের উচ্ছ্বাস আর আনন্দধ্বনিতে পুরো মাঠ এক অনন্য উৎসবে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি