1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

র‌্যাব-১৩ এর পৃথক ০৫টি অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

র‌্যাব-১৩ এর পৃথক ০৫টি অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৩৩ গ্রাম হেরোইন, ২.৮০ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৯৯ বোতল এমকেডিল, ১৮ বোতল স্কাফ এবং ৯২৫ পিস ইয়াবা জব্দসহ ০৯ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০১/১২/২০২৫ তারিখ দুপুর ০১:৩৫ ঘটিকায় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন মাষ্টারের কক্ষ থেকে ১০ গজ উত্তরে প্লাটফর্মের উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশীকালে ১নং মোঃ রিয়াজুল (৩৫) এর পরিহিত জিন্স প্যান্টের পকেটে ০২টি সাদা স্বচ্ছ পলিপ্যাকের মধ্যে রক্ষিত হালকা ধূসর রঙের ৮৮ (আটাশি) গ্রাম এবং ২নং মোঃ ফজলুর রহমান (২৭) এর পরিহিত জিন্স প্যান্টের পকেটে ০১টি সাদা স্বচ্ছ মধ্যে রক্ষিত হালকা ধূসর রঙের ৪৫ গ্রামসহ সর্বমোট ১৩৩ গ্রাম হেরোইন জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রিয়াজুল (৩৫), পিতা-মোঃ জহির উদ্দীন, সাং-বাগধানী, থানা-পবা, ২। মোঃ ফজলুর রহমান (২৭), পিতা-মোঃ দুরুল হুদা, সাং-তানোর চান্দুরিয়া, থানা-তানোর, উভয় জেলা-রাজশাহী‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অন্য একটি অভিযানে ইং ০১/১২/২০২৫ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর সাকিনস্থ টোল প্লাজার পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামির হাতে বহনকৃত নীল পলিথিনের মধ্যে মোড়ানো দুইটি পুঁটলিতে সর্বমোট ১.৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ আসামি মোঃ সিরাজুল ইসলাম (২৬), পিতা- মৃত বাচ্চু মিয়া, সাং- শালবাড়ি, খাটিয়াদিঘী, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও ইং ০২/১২/২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল থানাধীন ০৪ নং ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ হঠাৎপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের বহনকারী মটর চালিত রিক্সা ভ্যান তল্লাশীকালে দুইটি বস্তার মধ্যে রক্ষিত ফেনসিডিল জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৯৯ বোতল ফেয়ারডিল এবং ৯৯ বোতল এমকেডিল জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আফসার আলী (৪৫), পিতা- মৃত সাদের মোহাম্মদ, মাতা- মৃত রাবেয়া, সাং- নোনাগ্রাম, ২। মোঃ রেজাউল করিম (৪৩), পিতা- মৃত মাজেদুর রহমান, মাতা- আফেজা বেগম, সাং- পশ্চিম রতনৌর, উভয় থানা- বিরল, জেলা- দিনাজপুর‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক আরো একটি অভিযানে ইং ০২/১২/২০২৫ তারিখ রাত ০০.৫০ ঘটিকায় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন ০৭নং মীরগঞ্জ ইউনিয়ন এর পূর্ব শিমুলবাড়ী গ্রামস্থ ধৃত আসামি মোঃ রুবেল হোসেন (২৮), এর বসতবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত অটোরিক্সা তল্লাশীকালে অভিনব কায়দায় রক্ষিত ২৮০ গ্রাম গাঁজা এবং ১৮ বোতল ফেনসিডিল জাতীয় এসকাফ ও ০১টি ব্যাটারি চালিত অটো রিক্সা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল হোসেন (২৮), পিতা-মোঃ মমতাজ হোসেন, সাং- পূর্ব শিমুলবাড়ী, থানা-জলঢাকা, ২। মোঃ আইজুল (৪০), পিতা-মৃত খেতা মাহমুদ, ৩। মোঃ জাকিরুল ইসলাম (২১), পিতা-মোঃ আজম আলী, উভয় সাং-বাইশ পুকুর, উভয় থানা-ডিমলা, সর্ব জেলা- নীলফামারীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অন্য আরো একটি অভিযানে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল ইং০২/১২/২০২৫ তারিখ সকাল ০৭.২০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল শুটকী মোড় এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামির দেহ তল্লাশীকালে বিশেষ কৌশলে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি বাদল চন্দ্র শীল (৪৩), পিতা- রাখার চন্দ্র শীল রাখাল, মাতা- প্রভারানী শীল, বর্তমান সাং- ১/২৩/ডি-২ পূর্ব বাসাবো, পূর্ব বাসাবো, পাটোয়ারী গলি, ওয়ার্ড নং ০৫, সবুজবাগ, ডিএমপি (ঢাকা), স্থায়ী সাং- মিস্ত্রী পাড়া, থানা- বাঞ্চারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদের ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি