লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) পুষন সাহা ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ১৪/১২/২০২৫ ইং তারিখ, বিকাল ৪টা:৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউপিস্থ জয়পুরমোড়া মুসলিম ফকির রোডের মাথায় আখাউড়া টু কসবা গামী কাঁচা রাস্তার মাথার সামনে হইতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ দুলাল মিয়া(৩২), পিতা-মৃত আঃ রহিম, মাতা-রশিদা বেগম, সাং-মহেশপুর, ইউপি-বিটঘর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ১৪/১২/২০২৫ ইং তারিখ, ৭টা:৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, মনিয়ন্দ দক্ষিন পাড়া ফজল হক এর চারা জমি হইতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১। কালন মিয়া প্রকাশ কালু(৪৫), পিতা-মৃত রশিদ মিয়া, মাতা-মৃত হাজেরা বেগম, ২। লিটন(৫০), পিতা-মৃত আব্দুর সাত্তার, মাতা-মৃত ফুলবানু, উভয় সাং-মনিয়ন্দ জয়পুর, ইউপি নং-০১(মনিয়ন্দ), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply