1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে ভন্ড কবিরাজ কর্তৃক সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

রংপুরের মাহীগঞ্জ থানাধীন বিহারী গ্রামে ভাই ভাতিজার মধ্যে জমিজমার বিষয় ও ভন্ড কবিরাজী বন্ধ করার বিষয় নিয়ে কথা কাটাকাটির বিষয়ে সংঘর্ষের ঘঠনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে “দৈনিক বাংলাদেশ সমাচার”পত্রিকার রংপুর মহানগর প্রতিনিধি, মো: জাহিদুল ইসলাম জাহিদকে এক পক্ষ মিথ্যা,বানেয়াট,ভুয়া,উদ্দেশ্য মুলক মিথ্যা মামলায় হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা যায় পারা যায়,গত ০৫ই ডিসেম্বর ২৫ ইং সকাল আনুমানিক সকাল ৮ টার সময় পাভেল নামে এক লোক সাংবাদিক জাহিদুল কে তার বাড়ীতে এসে খবর দেয় কবিরাজের বাড়ীর সামনের মাঠে ভাই ভাতিজার মধ্যে জমি জমা ও ভন্ড কবিরাজী বন্ধ করা বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া বেধেছে,সেই খবর শুনে সাংবাদিক জাহিদুল ঘটনাস্থলে গিয়ে দেখে মোবারক কবিরাজ তাহার বড়ভাই শাহজানের অন্ডোকোশ চিপে ধরে টানা হেচরা করতেছে ,ও তাহার এক ছেলে সাজ্জাদুল সুজন (৩০) আলু রোপনের লাংগল দিয়ে তাহার বড় চাচা রহিম চৌধুরী’র (৬৫) মাথায় আঘাত করতেছে। এবং মোবারকের আরেক ছেলে সজল (২৫) বাশের লাঠী দিয়ে সরোয়ার চৌধুরীর মুখে গুতা মারতেছে, কিছুক্ষনের মধ্যেই শাহজান অজ্ঞান হয়ে পড়লে মোবারক ও তাহার ছেলেরা সাংবাদিক জাহিদুল কে ভিডিও করতে দেখে ক্ষিপ্ত হয়ে তাহার হাতে থাকা ডিএসএলআর ক্যানোন ইওএস ৩০০০ ডি ১৮ মেগাপিক্সেল ক্যামেরাটি তিনজনে মিলে কেরে নেয় এবং ভেংগে ফেলে এবং সাংবাদিকের উপর চড়াও হয় এতে সাংবাদিকের বাম হাতের একটি আংগুল ভেংগে দেয় আর হুমকি দেয় যে তোর সাংবাদিকতা বের করে দেবো তোর নামেও মামলা করবো। ক্যমেরাটি নষ্ট করাতে ভিডিও ডকুমেন্ট গুলোও নষ্ট হয়ে যায় তবে পাশে থাকা একজনের মোবাইলে ছবি তোলা ছিলো তাহার কাছ থেকে ধারন করা কিছু ছবি সংরক্ষণ করা হয়েছে। ঘঠনার দুই দিন পর প্রাথমিক চিকিৎসা শেষে ০৯ই ডিসেম্বর সাংবাদিক মো: জাহিদুল ইসলাম জাহিদ জানতে পারে তাকে ২ নং আসামী করে মোট ৮ জনকে বিবাদী দেখিয়ে মোবারক কবিরাজের ছেলে সাজজাদুল সুজন মাহীগঞ্জ মেট্রো থানায় একটি মামলা দায়ের করে যাহার নং-২/৭৮। পরে সাংবাদিক জাহিদুল মহামান্য কোর্টের মাধ্যমে আগাম জামীন নিয়ে মাহীগঞ্জ মেট্রো থানার অফিসার্স ইনচার্জ এর সাথে দেখা করে মামলার বিষটি নিয়ে কথা বার্তা বললে অফিসার্স ইনচার্জ বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে,সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠীক ব্যবস্থা নেওয়া হবে। মুলত এলাকাবাসী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও ঘটনাস্থলে উপস্থিত মানুষ জন ও মামলার সাক্ষিগনের সাথে কথা হলে তাহারা বলে যে, সাংবাদিক জাহিদুল ও বাকি ৭ সাত জনকে উদ্দেশ্য প্রনিত ভাবে এই মামলায় ফাসানো হয়েছে। বিশেষ করে সাংবাদিক তো ঔ ঝঘড়া’র সময় তত্ত্ব সংগ্রহ করতে গেছে, তাহলে তাহার নামে মামলা কি করে হয়। সাংবাদিক ভন্ড কবিরাজী বন্ধ করতে বলাতে হয়ত তাকে এই মামলায় তাহার ভাতিজা জরিয়েছে বলে মনে হয়। মামলার বিষয়ে সংশ্লিষ্ট মামলার সাক্ষী কপিল উদ্দিন (৬৫) পিতা মৃত-ইমান আলী ও লালমিয়া (৩০) পিতা আইয়ুব নবী বলেন আমরা এই ঘঠনা সম্পর্কে যতোটুকু জানি মামলার বাদীর চাচা জেঠারা সাতভাই দুই বোন, ৮ জনেই চায় মোবারকের ভন্ড কবিরাজী বন্ধ করতে আর জমিজমা তো বন্টন দলিল মুলে সবাই সমান সমান ভাগ করে নিয়েছে আসলে যে জমি নিয়া সমস্যা সে জমি তো নামজারী ও বন্টন দলিল মুলে সরোয়ার চৌধুরীর। আসল ঘঠনা হলো মোবারক কবিরাজ তাহার ভন্ড কবিরাজী বন্ধ হবে মুলে এই ঝঘড়ার সুত্রপাত ঘঠায়। জমি জমা এখানে কোন বিষয় না। কারন মোবারক কবিরাজের ইতিপূর্বে অনেক নারী কেলেঙ্কারি এমনকি পশু বলাৎকার কেলেঙ্কারির মতো এমন ঘঠনাও ঘঠীয়েছে তাই এলাকার লোক তাহাকে ভন্ড কবিরাজ হিসেবে চেনে ও জানে তাই তাহার সাথে কেউ তেমন একটা মেশে না। আমাদেরকে সে আমাদের অগোচরে এই মামলার সাক্ষি বানিয়েছে ঘঠনা সম্পুর্ন ভুয়া,মিথ্যা ও বানোয়াট মামলা এটা,বিষয়টিকে নিয়ে মোবারক ও তাহার বখাটে দুই ছেলে বাড়াবারী করতেছে। এ বিষয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আফজাল হোসেন খান’র সাথে সাক্ষাতে কথা হলে তিনি বলেন মামলাটির তদন্ত কার্যক্রম চলছে, তদন্ত শেষ হলে কোর্টে চার্জসিট দাখিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি