1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হোমিও চিকিৎসক নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে মাজারের মাহফিলের পোড়া খিচুরি বিতরণ নিয়ে বাকবিতন্ডায় প্রতিপক্ষের কিল ঘুষিতে হোমিও চিকিৎসক আহমাদ আলী নিহত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার সখের বাজারে এ ঘটনা ঘটে।গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু জানান , গেল রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের  মুর্শিদের বাজারের মাজার হইতে মাহফিলের খিচুড়ি ঐ এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া  আহমাদ আলীকে দেয়।আজ  সকালে আহাদ আলীর হোমিও ঔষধের দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পায়। এসময় আহমাদ আলী জানতে চায় তাকে কেন খাওয়ার অযোগ্য পোড়া খিচুরি দেয়া হয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কথা বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রেনু ও মনুর এলোপাথারী মারপিপে আহমাদ আলী তার ঔষধের দোকানের সামনেই  লুটিয়ে পড়ে।অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে গেলে স্থানীয়রা আহমাদ আলীকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত  আহমাদ আলী  দক্ষিণ শ্রীপুর নয়নসুখ গ্রামের মৃত-আপিল উদ্দিনের ছেলে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি