1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় ডেভিল হান্টে অভিযানে চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ৫জন ও ওয়ারেন্টভূক্ত ৩জনসহ মোট ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন,পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ভুইয়া (৭২)। তিনি তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রামের জহির উদ্দিনের ছেলে।উপজেলার পারুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য কামরুজ্জামান পলাশ (৩৮)। তিনি ওই ইউনিয়নের পূর্ব পারুল গ্রামের আব্দুল কালামের ছেলে। ৯নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মামুনুর রশিদ (৩৫)। তিনি ওই ইউনিয়নের জগৎপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, খোরশেদ আলম ওরফে মাসুদ রানা (৩৮)। তিনি ওই ইউনিয়নের বিরাহিম গ্রামের আমজাদ হোসেনের ছেলে।কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (৩৯)। তিনি জিগাবাড়ি (ডাক্তারের মোড়) গ্রামের আমিরুল ইসলামের ছেলে। পীরগাছা থানার এস,আই শফিকুল ইসলাম আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি