1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

‘বোলারদের জন্য খারাপ লাগছে’—সিরিজ হারার পর লিটনের আক্ষেপ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পাঠ করা হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশের অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন ব্যাটারদের ব্যর্থতার কারণেই হাতছাড়া হয়েছে জয়ের সুযোগ।

বুধবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ১৪ রানে হেরে সিরিজটিও হারায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে ছিল হতাশা।

তিনি বলেন, ‘গত দুই-তিন সিরিজে আমাদের বোলাররা সত্যিই ভালো করেছে। আমি তাদের জন্য দুঃখিত, কারণ আজও তারা দারুণ বোলিং করেছে, কিন্তু আমরা ব্যাটাররা ম্যাচটা শেষ করতে পারিনি।’

ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ বোলাররা ২০ ওভারে ১৪৯ রানে আটকে রাখে। তবে ব্যাটিং ইউনিট লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। নিজের ব্যর্থতাও অকপটে স্বীকার করেছেন অধিনায়ক, ‘১৫০ রানের লক্ষ্য চট্টগ্রামে বড় কিছু নয়। কিন্তু শুরুটা থেকেই আমরা সমস্যায় পড়ি। আমার ১৩-১৪ ওভার পর্যন্ত উইকেটে থাকা উচিত ছিল। আমি উইকেটে থাকলে ম্যাচটা আগেই শেষ হতে পারত। আমাকে নিজের খেলায় আরও উন্নতি আনতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি