1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রাজারহাটে শত্রুতার জেড়ে ধান ক্ষেত নষ্ট করল প্রতিপক্ষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পাঠ করা হয়েছে

মো:ফেরদৌস আহমেদ মিরাজ,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
পুর্বশত্রুতার জেড়ে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে বিশ শতাংশ জমির পুরোপুরি ধান ক্ষেত পুড়েছে।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামে।এঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামী করে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেছেন।ভুক্তি নজরুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা চন্দ্রের পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র।অভিযোগ সুত্রে জানা গেছে,রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা মৌজাস্থ জমিতে পঁচিশে অক্টোবর দিবাগত-রাতে সকল বিবাদীগণ ছোরা,বল্লভ নিয়ে জমিতে এসে বিবাদী আউয়াল চার্জার মেশিনে কীটনাশক ভরিয়ে ধান ক্ষেতে করে। স্প্রে করাকালীন সময়ে আমি ও আমার ছোটভাই আনোয়ার হোসেনসহ পুকুরে জাল দিয়ে মাছ ধরাকালীন সময়ে জমিতে মানুষের আনাগোনা বুঝতে পেড়ে জমিতে গিয়ে বিবাদীগণকে দেখতে পাই তারা আমার উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ছোরা হাতে আমাদেরকে মারার জন্য দৌড় দেয়।আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।একই তারিখে সকালে দেখতে পাই জমির ধানের শীষসহ পুড়ে গিয়ে লালচে হয়েছে। এতে করে আমার আবাদি জমির ফসল নষ্টে ষোল হাজার টাকা ক্ষতি হয়েছে।অভিযোগে আরো বলা হয়েছে বিবাদীরা তফসিলকৃত জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাদা দাবি করেন।ইতিপূর্বে বিবাদীরা জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আউয়াল,লুৎফর রহমান, আইজুল ইসলাম ও আনোয়ার হোসেন।তারা বিদ্যানন্দ ইউপির রতি মৌজার বাসিন্দা।প্রতিপক্ষ লুৎফর রহমান বলেন, আমরা ধানক্ষেত নষ্ট করিনি,সর্বশেষ রেকর্ডমুলে প্রায় ১১শতাংশ ও দলিল সুত্রে ২৩শতাংশ জমির মালিক আমরা। স্থানীয় বাসিন্দা মোন্নাফ আলী, আলম মিয়া, মালেক ও সেপারুল ইসলাম বলেন মধ্যরাতে নজরুলের আত্মচিৎকার শুনতে পাই।ঘর থেকে বাহিরে এলে আইজুল,আউয়াল লুৎফরসহ কয়েকজনকে দেখতে পাই।তারা জমির মালিক না,জমির মালিক নজরুল। রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।#(ছবি সংযুক্ত)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি