1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলা; র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ইং ০৫/০৮/২০২৫ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিম শিশু ১। আব্দুর রহমান (০৮) ও ২। মারুফ (০৬) গংগাচড়া থানা এলাকার ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়ানোর উদ্দেশ্যে যায়। শিশুদ্বয় পাথর কুড়ানোর কারনে ধৃত আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৮) ভিকটিম তাদের উপর ক্ষিপ্ত হয়ে সহযোগী আসামিগণের সহায়তায় নৃশংসভাবে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালু উত্তোলন পয়েন্টে বালু চাপা দিয়ে রাখে। ভিকটিম শিশুরা বাসায় সঠিক সময়ে না ফেরায় তাদের অভিবাবকগণ খোঁজাখুঁজির একপর্যায়ে ধৃত ০১ নং আসামির বালু উত্তোলন পয়েন্টে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে শিশুদ্বয়ের পিতা মোঃ আব্দুর রশিদ এবং মোঃ জাকেরুল ইসলাম বাদী হয়ে রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তাং-০৭/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

৩। ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

৪। এরই প্রেক্ষিতে অদ্য ৩১/১০/২০২৫ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন মোহাম্মদপুর গ্রামের জনৈক মোঃ জুয়েল হোসেন (৬৫), পিতা- মৃত মোকছেদ আলীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামী মোঃ আজাহারুল ইসলাম (৩৮), পিতা- মৃত পেনসুল, সাং- সিট পাইকান, থানা- গংগাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৫। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি