1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় আট বছরের শিশু ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার ‎

  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,‎গাইবান্ধা প্রতিনিধি
‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আনারুল ইসলাম (৪৫)কে পুলিশ গ্রেফতার করেছে।

‎গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৮ অক্টোবর বিকেল ৩টার দিকে আনারুল ইসলাম তার নিজ বাড়িতে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুটির পরিবার ২৩ অক্টোবর সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।
‎পুলিশ অভিযানের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকা থেকে শুক্রবার আনারুলকে গ্রেফতার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, জিজ্ঞাসাবাদে আনারুল ইসলাম ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছেন।

‎গ্রেফতারকৃত আনারুল ইসলাম কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলী ও মোছা. জরিনা বেগমের ছেলে। তাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি