1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

  • প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আব্দুস সালাম মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। রবিবার (২রা নভেম্বর) ভোর রাত্রী আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাঝার এলাকার একটি বাড়ীর গোয়াল থেকে সংঘব্ধ একটি চোরের দল চুরি করা গরু নিয়ে পিকআপ যোগে পালানোর সময় গ্রামের লোকজন তাদের পিছনে ধাওয়া করে। এসময় নাসিরাবাদ নামক জায়গায় স্থানীয়দের বাধার মুখে পড়ে পিকআপটি।

এক পর্যায়ে পিকআপ টি গরু সহ পালিয়ে গেলেও ৩ গরু চোর পুকুরে ঝাপঁ দেয়। পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা তাদের বেধরক গণ পিটুনি দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। এছাড়াও আহত একজনকে হাপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ব্যক্তিরা বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে ধারণা করলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী( সি- সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে মাঝার এলাকার আব্দুস সালাম নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় উপজেলার নাসিরাবাদে আটকা পরে। এসময় স্থানীয়রর তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন ও হাসাপাতালে ১ জন মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি