1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

শান্তি ও সম্প্রীতি প্রসারে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরে শান্তি ও সম্প্রীতি প্রসারে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগর নগরের একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে এ সভায় আয়োজক প্রতিষ্ঠান জানায়, দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহিৃত, প্রতিরোধ, প্রশমন, ও নিস্ক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি, সকলের মধ্যে শান্ত ও সম্প্রীতি জোরদার করা এ কাক্রমনের লক্ষ্য ও উদ্দেশ্য।
রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক মেরিনা লাভলী বলেন, অর্থনৈতিক বৈষম্যের কারণে এক সময় আমরা স্বাধীনতা অর্জন করি। জুলাই গণঅভ্যুত্থানও হয় বৈষম্য থেকে। কিন্তু এখনো বৈষম্য দূর হয়নি।
বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে সবার সমান অবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের নির্বাচনী ব্যবস্থা শান্তি-শৃঙ্খলার জন্য বড় অন্তরায় বলে মত দেন তাঁরা। এ বাইরে ধর্মীয় বিদ্বেষ, গুজব, অপতথ্য ছড়ানো শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনা উল্লেখ করে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে বলেন, ওই হামলার ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বয়হীনতার অভাব ছিল। এ কারণে পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে। কোনো এলাকাকে বিচ্ছিন্নভাবে নয়, শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য সব এলাকাকে সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে দি হাঙ্গার প্রজেক্টের মনিটনিং অ্যান্ড রিসার্স কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন কর্মকর্তা আতিকুর রহমান, ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদা পারভীন, জ্যেষ্ঠ সাংবাদিক মামুন ইসলাম, একেএম ময়নুল হক, স্বপন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি