1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গংগাচড়ায় হিন্দু ধর্মাবলম্বী পরিবারের জমি দখলে যুবলীগ নেতার তাণ্ডব

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পাঠ করা হয়েছে

হিন্দু ধর্মাবলম্বী পরিবারের জমি দখলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে।
জানা গেছে,রংপুরের গংগাচড়ার ফ্যাসিস্ট সরকারের সাবেক সাংসদ আসাদুজ্জামান বাবলু’র ঘনিষ্ঠ সহোচর যুবলীগ নেতা কামরুজ্জামান স্বাধীন দীর্ঘদিন যাবত পাশ্ববর্তী নবনীদাস গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুপেন্দ্রনাথ সরকারের জমি দখলে হুমকি-ধামকি প্রদান করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বেলা ১ টায় গংগাচড়া উপজেলার নীলকচন্ডি এলাকায় ভুপেন্দ্রনাথ সরকারের পুত্র স্কুল শিক্ষক কমল কৃষ্ণ সরকার ২ শিশু সন্তানসহ মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে হামলার শিকার হন। অত্র এলাকার মৃত মোফাজ্জল হোসেন এর পুত্র কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে কমল কৃষ্ণ সরকারের উপর অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এতে কমল কৃষ্ণ সরকারের ডান চোখ ও মাথা গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসীদের হামলা থেকে শিশু সন্তান জয়িতা সরকার ও তরী সরকার পর্যন্ত রক্ষা পায়নি। এমনকি সন্ত্রাসীরা কমল কৃষ্ণ সরকারের মটর সাইকেল ভাংচুর করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
একপর্যায়ে এলাকার আশপাশের লোকজন ছুটে এসে কমল কৃষ্ণ সরকার ও তার শিশু সন্তানদের রক্ষা করে।
এরপরও সন্ত্রাসীরা ক্ষান্ত না হয়ে জোটবদ্ধভাবে ভুপেন্দ্রনাথ সরকারের বাড়ীতে গিয়ে জমি ছেড়ে চলে না গেলে আগুন দিয়ে বাড়ীঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে গংগাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার সাথে জড়িত ১ জন আসামী গ্রেফতার হলেও মুল আসামী এখনও পলাতক রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের বেশীরভাগ নেতা-কর্মী আত্মগোপনে গেলেও অদৃশ্য শক্তির ইশারায় কামরুজ্জামান স্বাধীন নানা অপকর্ম করেও বহাল তবিয়তে রয়েছে। জমি দখল,চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ অপরাধ জগতের সকল অলিগলিতে তার অবাধ বিচরণ। বিশেষত কামরুজ্জামান স্বাধীন তার সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের জমি মরিয়া হয়ে উঠেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি