লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫/১১/২০২৫ ইং তারিখ ভোর সকাল ৪টা ৫০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা হতে , নিরেন্দ্র পাল নামক এক মাদক কারবারীকে ১৬ বোতল বিদেশী মদ উদ্ধাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ১। নিরেন্দ্র পাল (৩৪) পিতা- হিরেন্দ্র পাল
মাতা- মৃত সন্ধ্যা রাণী পাল সাং- বদরপুর
থানা-জামালগঞ্জ জেলা-সুনামগঞ্জ, এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply