1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযানে ৮ পিস এস্কাফসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

খোরশেদ আলম সাগর, রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গংগাচড়া থেকে ৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. ওমর আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত ২৪ নভেম্বর ২০২৫ খ্রি. সোমবার রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়া থানাধীন ০৮ নং মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃত মো. ওমর আলী ওই এলাকার পূর্ব ভাঙ্গাগড়া গ্রামের নুরুল হক ও ওমেনা বেগমের পুত্র।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি’র অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গাগড়া গ্রামের জনৈক কাসেমের আম বাগানের পাশে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ওমর আলীকে তার নিজ বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ পিস এস্কাফ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।এ ঘটনায় জব্দকৃত আলামত ও অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫ নভেম্বর ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছে, যার মামলা নং- ৩২।গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি