1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পৌরসভার পরিতক্ত ভবনে মহিলার লাশ, সাথে ছিল এক জোড়া পুরুষের জুতা

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সাথে পুরুষের এক জোড়া জুতা ও ছিল।

আজ রুজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ ঘটিকার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। স্থানীয় লোকজন জানান, তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে জন্য আমরা মাঠে কাজ করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি