1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পাঠ করা হয়েছে

পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রি সংগঠনের পূর্বের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন,
“সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় হতে হবে। স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে।”

সভায় বিদায়ী সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর তার অনুভূতি ব্যক্ত করে বলেন,
“এই সংগঠনকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। নতুন নেতৃত্ব আমাদের অর্জন আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। সততা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলাই আমাদের শক্তি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুন্দর একটি শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে রাখা যায়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, বিভিন্ন স্তরের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের উন্নয়নকেন্দ্রিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।শেষে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি