1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় ইউএনও শেখ মো. রাসেলের বিদায়ী গণসংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের বদলি জনিত বিদায় উপলক্ষে সুধীজনদের উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ইউএনও শেখ মো. রাসেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর সুদীর্ঘ কর্মজীবনের সাফল্য কামনা করেন।এসময় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পীরগাছার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।বিদায়ী ইউএনও শেখ মো. রাসেল সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পীরগাছাবাসীর প্রতি আমার হৃদয়ে সব সময় বিশেষ টান থাকবে। কর্মকর্তা হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে যা যা করার প্রয়োজন ছিল, সেসব কাজে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি