1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাট জেলার কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৯৯ বোতল CHOCO+ জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে থাকে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/১১/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশহাজারী গ্রামস্থ ধৃত আসামি মোঃ শরিফুল আলম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষে তল্লাশিকালে খাটের নীচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ জব্দসহ মাদকব্যবসায়ী মোঃ শরিফুল আলম (৪০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- উত্তর বত্রিশহাজারী, ০৫নং চন্দ্রপুর ইউপি, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য CHOCO+ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি