1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় জমি জমা জেরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় মাত্র দুই শতক জমি দ্বন্দ্বের জেরে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে ফুফাতো ভাই খোকা মিয়া (৫৫)মারা গেছেন।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত্যু হামেদ আলীর পুত্র খোকা মিয়ার দুই শতক জমি একই গ্রামের জবেদ আলীর পুত্র মামাতো ভাই ইজার উদ্দিন (৫০) ও তোফাজ্জল হোসেন নিজের দাবী করে শুক্রবার সকাল ১১টার দিকে মাটি কাটতে যায়। এ খবর পেয়ে খোকা মিয়া জমিতে গিয়ে মাটি কাটতে বাঁধা দিলে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মামাতো ভাই তোফাজ্জল হোসেন ও ইজার উদ্দিন লাঠি দ্বারা খোকা মিয়া কে এলোপাতাড়ি মারপিট করে। তার চিৎকারে ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী শরিফা বেগম সুমি বাবাকে গেলে তাদের কেও মারপিট করে। পরে এলাকাবাসী আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে খোকা মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাকে শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে মারা যায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন জমি বিরোধে মারামারির ঘটনায় খোকা মিয়া নামে একজন হাসপাতালে মারাগেছেন। ঘটনা স্থল পরিদর্শন করে আসামিদের কে গ্রেপ্তার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি