1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পাঠ করা হয়েছে

রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে থানায় মিথ্যা অভিযোগ দেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে হয়রানির শিকার ওই পরিবারটি বর্তমানে মানবতার জীবন-যাপন করছে।হয়রানির শিকার উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামের আবু বক্করের ছেলে সেরাজুল ইসলাম (৩৯) বলেন, তার প্রতিবেশী মৃত তছির উদ্দিনের ছেলে খবির উদ্দিন এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তিনি বলেন, খবির উদ্দিন প্রায় ১৬ বিঘা জমি বহু বছর ধরে তাদের পরিবারের অগোচরে ভোগ দখল করে আসছেন। ২০২২ সালের দিকে বিষয়টি নজরে আসে সেরাজুল ইসলামের। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে সালিশি বৈঠক ডাকেন। ওই বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক সেরাজুল ইসলাম হলেও ওই জমি ছেড়ে দিতে খবির উদ্দিন অপারগতা প্রকাশ করেন।ফলে সেরাজুল ইসলাম জমি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। এ বিরোধের জেরে খবির উদ্দিন গত ৪ ডিসেম্বর সেরাজুলসহ আরও কয়েক জনের নামে গঙ্গাচড়া মডেল থানায় নয় লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যা একটি অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান।স্থানীয়রা বলেন, ছিনতাইয়ের অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। মূলত জমি নিয়ে বিরেধের জেরে সেরাজুলকে হয়রানি করতে এ অভিযোগ দায়ের করা হয়েছে।গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করার কোন সুযোগ নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি