জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া থানা রোডে নব প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শুভ উদ্বোধনী,২৭বছর পূর্তি ও পল্লী কবি জসিম উদ্দিন শাখা ক্যাম্পাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে নর্থ বেঙ্গল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি লুৎফর রহমান,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক সফিকুল আলম সফি, বিশেষ অতিথি ছিলেন অবঃ সহকারী অধ্যাপক আখতারুজ্জামান মন্ডল, নর্থ বেঙ্গল সাবেক প্রতিষ্ঠতা অধ্যক্ষ আমিরুল ইসলাম, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন,তিস্তা সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ,বালাপাড়া ইপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, ইপি সদস্য রেজাউল করিম,নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ আজিজা সুলতানা,প্রমুখ।বক্তারা বলেন, মানসম্মত আধুনিক ও নৈতিক শিক্ষা বিস্তারে নর্থ বেঙ্গল কিন্ডারগার্ডেন হাই স্কুলের ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply