1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে

আব্দুস সামাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আটক হওয়া বিএসএফ সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)আটক ওই সদস্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন।রবিবার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এলাকায় সীমান্ত অতিক্রম করে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাঁকে আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে ডাঙ্গাপাড়া এলাকায় প্রবেশ করেন।এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুটি গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার পর তাঁকে বিজিবির হেফাজতে রাখা হয় এবং তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়এরপর রোববার দুপুর ২টা ৩০ মিনিটে তিনবিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বিজয় প্রকাশ সুকলা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন অংশ নেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি না চালিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানিয়েছেন—কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামসহ ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি