রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রলীগের সদস্য ও তাম্বুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেস-টু)’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকার মৃত ইউনুছ আলী ব্যাপারীর ছেলে।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগাছা থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply