1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
ফুলের সৌন্দর্য আর সুবাস মুগ্ধ করে সবাইকে। ফুলকে ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পৃথিবীতে এক এক ফুল এক এক রকমের সৌন্দর্য এবং শুবাস বহন করে। কিছু ফুল রয়েছে যেগুলো সৌন্দর্য গুণে সকলকে মুগ্ধ করে আবার কিছু ফুলের সৌন্দর্য আড়ালে লুকিয়ে থাকে। আবার কিছু ফুল দেখতে তেমন আকর্ষনীয় না হলেও এদের অনেক ভেষজগুন রয়েছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ফুল রয়েছে। সেই রকম একটি বৈচিত্র্যময় ফুল রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল। দেশে বিভিন্ন রকমের কচু পাতার রঙের বাহার রয়েছে। বাহারি রং এর সৌন্দর্য্য বর্ধনকারী কচু গাছ। প্রকৃতির এক অসাধারণ দান সবুজ পাতায় সাদা রঙ্গের পাপরি আর লাল রঙের ফলের মতো ফুটেছে ফুলটি। লাল সাদা বিশিষ্ট ফুলটি দেখতে বেশ চমক প্রদ। মোট ৫টি পাঁপডি ও দুথাকে লাল বৃত্তকার ফলের মতো এই ফুলটি। ফুলটি ফোটার পর আশেপাশের অনেকেই দেখতে এসে বলেন বিরল প্রজাতির এই ফুলটি আর কখনও দেখে নাই। সচারচর এমন ফুল তেমন কোথাও একটা দেখতে পাওয়া যায় না। ফুল দেখতে অনেকটা লম্বাটে তারা আকৃতির। ফুলটি ফোটার পর এর ৫টি পাঁপড়ি এমনভাবে সুসজ্জিত যেন ঠিক একটি ফুটন্ত লাল তারা। ফুলটি ফোটার পর এর রং এবং গন্ধ বুলবুলি পাখিদের প্রবলভাবে আকৃষ্ট করে। এটা দেখতে অনেকটা ফলের মতো। অনেকে বলেছেন এটি বুনো কচু ফুল। সাধারনত খাবার উপযোগী জোত গুনলোর মধ্যে মুখীকচু, পোদ্ভে কচু, পঞ্চ মুখী কচু, ওলকচু, দু ধকচু, মোকচু, ইত্যাতি। পাতা বাহার কচু খাওয়ার উপযোগি নয়। কচুপাতা বাহার ফুল বলতে সম্ভবত ‘পাতা বাহার’ বা ঈধষধফরঁস (ক্যালাডিয়াম) গাছকে বোঝানো হয়। যা তার রঙিন ও আকর্ষণীয় পাতার জন্য বিখ্যাত। তবে এই জাতের কচু পাতা বাহার এর ফুল সাধারণত তেমন নজরে পরে না। কচু বাহারি পাতা ফুলটি ফোটার পর বাড়ির উঠানে শোভাময় উদ্ভিদ হিসেবে পরিচিতি পেয়েছে। যা বাগান বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি