1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের নেতা গ্রেফতার 

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাতে আত্রাই থানার আওতাধীন ২নং ভোঁ-পাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নাকবেড়ী এলাকায় অভিযান চালিয়ে মো.জলিল (৫৫) কে গ্রেফতার করা হয়। তিনি নাকবেড়ী ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেফতারকৃত মো.জলিল মৃত রশিদ ফকির ও মৃত জাহানারার খাতুনের  সন্তান। তার বাড়ি আত্রাই উপজেলার ভোঁ পাড়া নাকবেড়ী গ্রামে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল করিমের  নির্দেশে এসআই ওবায়দুল করিম সঙ্গীয় ফোর্সসহ নাকবেড়ী এলাকা থেকে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করেন। ১৭/১২/২০২৫ তারিখে ০৬ নং মামলার আসামি হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি