1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি লিটন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পাঠ করা হয়েছে

হারুন-অর-রশিদ বাবু; রংপুর
রংপুরের পীরগাছায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন, ইয়াবাসহ এলাকাবাসীর হাতে আটক।পীরগাছা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে স্থানীয়রা।রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পীরগাছা থানাধীন চন্ডিপুরের স্থানীয় মাদক নির্মুলের লক্ষে গঠিত “চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ” এর সদস্যদের হাতে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন আটক হয়।মাদক কারবারি লিটন মিয়া (২৫) উপজেলার পীরগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর চন্ডিপুর গ্রামের, আব্দুস সামাদ এর বড় ছেলে। তাকে কদমতলা বাজার সংলগ্ন ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে এলাকাবাসী। স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা বলেন, আমরা লিটনকে ধরে সাথে সাথেই পীরগাছা থানা পুলিশের হাতে সোপর্দ করি। পুলিশের সামনেই লিটনের ব্যবহৃত মোবাইল ফোনে, বিভিন্ন পরিমাণে ইয়াবার চাহিদা জানিয়ে অন্তত ২০টি কল আসে। যা দেখে পুলিশসহ এলাকাবাসী বুঝতে পারে, লিটন একজন প্রকৃত মাদক ব্যবসায়ী।এবিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার এসআই শাহীন বলেন, সন্ধ্যার সময় মাদক কারবারি লিটনকে স্থানীয়রা ১০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে থানা পুলিশের হাতে দেয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি