খেলা ধুলায় বারে বল,মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানে রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের নবু হাড়িয়া ঘাট যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি) বিকাল ৩ টায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তাম্বুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদুল ইসলাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাওলা ইউনিয়ন যুবদলের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোরশেদুল ইসলাম,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ছাওলা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল হক,তাম্বুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম,পীরগাছা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য মমিনুল ইসলাম, নেকমামুদ আইডিয়াল মাদরাসা’র সহকারী শিক্ষক শাহজাহান বাদশা প্রমূখ।টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামার পাড়া ফুটবল একাদশ বনাম নেকমামুদ ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করেন।কামার পাড়া ফুটবল একাদশ ৩-০ গোলে নেকমামুদ ফুটবল একাদশ কে পরাজিত করে ফাইনালে বিজয় হয়েছেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে ভয়ংকর মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, আমরা চাই এই ধরনের আয়োজন প্রতিবছরই করা হোক, প্রতিটা ছেলে মেয়েরই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন।এত সুন্দর একটি আয়োজন করার জন্য তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply