1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ের হাটুরিয়া সাহেব বাজারে জোরপূর্বক দোকানে তালা, দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া সাহেব বাজারে একটি দোকানঘরে জোরপূর্বক তালা দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ আনিসার রহমান মোল্লা (পিতা—মৃত সদর উদ্দিন মোল্লা), সাং—হাটুরিয়া জানান, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তার চাচাতো ছোট ভাই মৃত আজিজের ছেলে মোঃ মোজাম্মেল হক ও তার ছেলে মাহাবুব আলম হঠাৎ করে ওই দোকানঘরে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা শুরু করে।আনিসার মোল্লার দাবি, জায়গাটি তাদের বলে অভিযুক্তরা দাবি করলেও স্থানীয় সাধারণ জনগণ, আনসার ভিডিপি সদস্য ও আমিন দিয়ে জরিপ করলে জমিটি তার মালিকানাধীন বলেই প্রমাণিত হয়। এরপরও অভিযুক্তরা বিষয়টি মানতে অস্বীকৃতি জানায়।এ সময় অভিযুক্তরা মারমুখী আচরণ করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে আনসার ভিডিপির সদস্য মোঃ রমজান আলী, নবাব আলীসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও অপমান করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি