1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পাঠ করা হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র দিয়ে রুবেল নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনতা।বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটককৃত যুবক মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। সে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
রুবেল পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে কোন পদপদবীতে নেই। সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সেচছা সেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান,উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, এডভোকেট নুর হোসেন সুমন,পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে আটককৃত যুবক রুবেলকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কোস্টগার্ড এ কাজটি টাকার বিনিময়ে করেছেন বলে অভিযোগ তোলেন বক্তারা।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি টিম রুবেলকে তার বাড়ী থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে থানায় সোপর্দ্দ করা হয়। কোস্টগার্ডের দাবী এ অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি