1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হত্যা মামলায় জেল হাজতে থেকেও সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন, এমন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আলোচিত একটি হত্যা মামলার আসামি হিসেবে ছাওলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন বর্তমানে জেল হাজতে রয়েছেন।জেল হাজতে থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের কোনো দায়িত্বই পালন করতে পারছেন না। অথচ প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী দায়িত্ব পালনে অক্ষম কোনো জনপ্রতিনিধির বেতন-ভাতা স্থগিত থাকার কথা থাকলেও এ ক্ষেত্রে তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য ইসমাইল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম ভাতা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন,“নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছি। আমার স্বামী জেল হাজতে থাকলেও বেতন ভাতা তুলতে কোনো সমস্যাই হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান,খুনের মামলায় একজন ইউপি সদস্য জেলে থেকেও যদি মাসের পর মাস সরকারি বেতন-ভাতা তুলতে পারেন, তাহলে সেটা স্পষ্ট অনিয়ম। এতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা নষ্ট হচ্ছে।স্থানীয় আরেক জনপ্রতিনিধি বলেন,জেল হাজতে থাকা অবস্থায় কোনো জনপ্রতিনিধির বেতন-ভাতা উত্তোলন হলে তা সরকারি অর্থ আত্মসাতের শামিল। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।এ বিষয়ে ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান“ইউপি সদস্য ইসমাইল হোসেন জেল হাজতে রয়েছেন এটি সত্য। তবে তিনি কোনো বেতন-ভাতা উত্তোলন করেছেন বলে আমার জানা নেই।পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন,“জেল হাজতে থাকা কোনো জনপ্রতিনিধির সরকারি ভাতা পাওয়ার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয় সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভাতা উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, ইউপি সদস্য ইসমাইল হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার এসআই খাইরুল ইসলাম জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি