লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) পুষন সাহা দে সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় নিয়মিত দিবাকালীন মোবাইল-৮ নাইট ডিউটি করাকালীন সময়ে ১৮/০১/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৭টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন খালাজোড়া চেকপোস্ট রোডে মদিনা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ বোরহান উদ্দিন (২৪), পিতা- সিজিল মিয়া, মাতা- রাবিয়া খাতুন, সাং- মনিপুর, ডাকঘর- জালশুকা-৩৪০০, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। আদালতে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।
Leave a Reply