1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মোবাইল কোট অভিযান পরিচালনা করে তিশা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জানুয়ারি (মঙ্গলবার) দুপরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তিশা বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বেকারিটি বিএসটিআই অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কিট ও রুটি উৎপাদন ও বাজারজাত করছে।এছাড়াও পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ,মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য উল্লেখ না থাকার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামিল উদ্দিন।এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনে আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি