1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পাঠ করা হয়েছে

প্রতিষ্ঠালগ্ন হতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‍্যাব সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর আভিযানিক দল ইং ২২/০১/২০২৬ তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন আসমতপুর সাকিনস্থ জনৈক টিটু এর পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ রাশেদুল ইসলাম ৥ আসিদুল ৥ রাশেদ (৩২), পিতা-মৃত আছর উদ্দিন ৥ আছির , সাং-আজমতপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। প্রাথমিকভাবে জানা যায় যে, সে আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং নিম্নবর্ণিত ০৬ টি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট জারি রয়েছেঃ

ক। রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-১০/১১/২০২২ খ্রিঃ, ধারা-
৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০।

খ। রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ- ১৮/০৩/২৫খ্রি:, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০।

গ। রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-৩০ তারিখ-২৫/১২/২০২০ খ্রি:, ধারা-৩৯৫ পেনাল কোড -১৮৬০।

ঘ। রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-০৯ তারিখ-১১/৩/২০২৪ খ্রি:,ধারা-৪১৩ পেনাল কোড ১৮৬০।

ঙ। গাইবান্ধা জেলার ‍সাদুল্লাহপুর থানার মামলা নং-০১,তারিখ-০১/০৩/২০২৩খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৬ পেনাল কোড ১৮৬০।

চ। রংপুর জেলার পীরগঞ্জ থানার এস. জিআর নং-০৪/২১ (নবাবগঞ্জ), ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড ১৮৬০।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি