1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পাটগ্রামে জাল দলিল করে জমি দখলের অভিযোগে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

আব্দুস সামাদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়ার জমি জাল দলিল করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, প্রায় ২৩ বছর আগে ২০০২ সালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার আব্দুল গফফারের নিকট ১৫ শতক জমি কিনেন গোলাম ছোবাহানী। দলিলমূলে কেনা দখলে থাকা ওই জমি গত ১ বছর আগে একই এলাকার সবেন্দ্র নাথ ও শড়ী নারায়ন চন্দ্র রায় জোরপূর্বক বেদখল করেন। জমি উদ্ধারে ভূমি আইনে লালমনিরহাট আদালতে একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া। মামলা করায় প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তিনি (গোলাম ছোবাহানী)।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পৌনে ১১ টায় আউলিয়ারহাট এলাকায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দুষ্কৃতিকারী লোকজন দিয়ে জমি দখল করে খুন জখম করার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা (প্রতিপক্ষের লোকজনেরা অনেক অসাধু ও ভয়ংকর বটে। প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘১৯৯৬ সালে ওই এলাকার নাবালকের উপযুক্ত অভিভাবক হয়ে সতিশ চন্দ্র রায় আমার কাছে ৬২ শতক জমি বিক্রয় করেন। পরে ১৫ শতক জমি গোলাম ছোবাহানীর কাছে বিক্রি করি। ২৩ বছর পর ওই জমি সগেন্দ্র নাথ ও শড়ী নারায়ন চন্দ্র রায় দখল করেছেন।সগেন্দ্র নাথ রায় এ ব্যাপারে বলেন, ‘১৯৯৮ সালে সতিশের ছেলের কাছে ৩৮ শতক কিনেছি। তখন থেকে দখলে আছে। কারো জমি দখল করিনি।এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি