1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর মেডিকেল মোড়ে র‌্যাব-১৩ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৭ /০১/২০২৬ তারিখ সকাল ০৭:২০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল আরপিএমপি, রংপুর এর কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্স এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন সময় আহনাব পরিবহণের একটি বাস তল্লাশী করে বাসের বক্সের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ২৯ কেজি গাঁজা জব্দসহ আসামি ১। সুপাইভাইজার মোঃ নুর আলম সিদ্দিকী (৪৪), পিতা-মোঃ ইয়াকুব আলী, সাং-উত্তর লক্ষীপুর মন্ডলপাড়া, থানা-তারাগঞ্জ, জেলা-রংপুর, ২। হেলপার মো: মেরাজ (২৬), পিতা-মোঃ জাহেদুল ইসলাম, সাং-রামপুরা, ১৭ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, আরপিএমপি, রংপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে বাসের মধ্যে সুকৌশলে পরিবহণ করে দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাছাড়া, ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি