1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কুড়িগ্ৰামের ‎রাজারহাটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পাঠ করা হয়েছে

মো:ফেরদৌস আহমেদ মিরাজ, কুড়িগ্রাম
‎​কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উপজেলা চত্বরে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০:২০ মিনিট থেকে ১০:৫০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

‎​রাজারহাট উপজেলার সকল দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ কল্যাণ অফিসার জনাব মো. শাহ আলম সরকার।
‎​বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাশেদুল হক শাহীন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মুকুল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীীবৃন্দ।

‎​কর্মসূচি ও হুঁশিয়ারি:
‎সমাবেশে বক্তারা তাদের ন্যায্য দাবি আদায়ে আগামী ১, ২ ও ৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ৯ম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা না এলে পরবর্তীতে দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি এবং ‘যমুনা অভিমুখী’ লংমার্চের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
‎​কর্মসূচি চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজারহাট থানা পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি