1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ভেড়ামারায় শিব মন্দিরে চুরি! থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পাঠ করা হয়েছে

শান্ত হোসেন,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় জগৎ জননী মাতৃ মন্দির পার্শ্বস্ত শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পবিত্র শিব লিঙ্গের উপরে অনুমান ১০(দশ) কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘন্টা ও ০১(এক) কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘটি সহ লোহার তৈরি দুইটি চেইন দ্বারা যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৪০,০০০/=(চল্লিশ হাজার) টাকা।
এবিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নিম্নরূপ – আমি শ্রী মহাদেব কুন্ডু (৫০), পিতা-স্বর্গীয় সন্তোষ কুন্ডু, সাং-কুন্ডুপাড়া (পৌর ওয়ার্ড নং-০৭), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া ভেড়ামারা পৌর ০৫নং ওয়ার্ডস্থ শ্রীশ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সাধারন সম্পাদক। আমি অত্র থানায় হাজির হয়ে বিবাদী-অজ্ঞাতনামা কে বা কাহাদের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, গত ইং-০৮/০২/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় ভেড়ামারা পৌর ০৫নং ওয়ার্ডস্থ এবং জগৎ জননী মাতৃ মন্দির পার্শ্বস্ত শিব মন্দিরে পবিত্র শিব লিঙ্গের উপরে অনুমান ১০(দশ) কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘন্টা ও ০১(এক) কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘটি সহ লোহার তৈরি দুইটি চেইন দ্বারা যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৪০,০০০/=(চল্লিশ হাজার) টাকা ঝুলিয়ে স্থাপন করা হয়। ইং-১০/০২/২০২৬ তারিখ দিবাগত রাত অনুমান ১২.০০ ঘটিকার পরবর্তীতে যেকোনো সময়ে অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা পরষ্পর যোগসাজসে উল্লেখিত ঠিকানাস্থ শিব মন্দিরটির প্রবেশে গ্রিলের দরজায় থাকা দুইটি তালা ভেঙ্গে মন্দিরটির ভিতরে প্রবেশ করে। অজ্ঞাতনামা বিবাদী কে বা কাহারা ঘটনাস্থল থেকে স্থাপিত একটি শিকল, ঘটি সহ ঘন্টাটি এবং মন্দিরের ভিতরের দেয়ালে রক্ষিত দানবাক্সে থাকা গড় হিসাবে উত্তোলিত প্রতি বছর ভক্তবৃন্দের প্রনামী হিসাব অনুযায়ী অনুমান ৩০,০০০/=(ত্রিশ হাজার) টাকা সহ দানবাক্সটি চুরি করে নিয়ে চলে যায়। একই তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকায় আমি মন্দিরটির সামনে দিয়ে যাওয়ার সময়ে মন্দিরে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে মন্দিরের পুরোহিত শ্রী বিনয় চন্দ্র পাঠক (বাপ্পি-ঠাকুর) কে সাথে নিয়ে চুরিকৃত ঘটনার বিষয়ে দেখে ও শূনে নিশ্চিত হই। উক্ত ঘটনায় ১। শ্রী অমরচাঁদ কুন্ডু (৭১), পিতা-স্বর্গীয় অমূল্য কুন্ডু, সাং-মঠপাড়া (পৌর ওয়ার্ড নং-০৮), ২। শ্রী সুকুমার বিশ্বাস (৬৫), পিতা-স্বর্গীয় সুবলচন্দ্র বিশ্বাস, সাং-কলেজপাড়া (পৌর ওয়ার্ড নং-০৬), উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদ্বয় সহ অনেকেই ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত রয়েছেন। বিষয়টি নিয়ে মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে উল্লেখিত ঘটনার বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি