1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পাঠ করা হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার এলাকায় খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতিবাদ জানালে অভিযুক্ত কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী পালিয়ে যান। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি জবাইকৃত মাংস জব্দ করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, উদ্ধারকৃত মাংস খাসির নয়, কুকুরের।

ধামইরহাট থানার ওসি জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি