লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
১৬/০২/২০২৬ ইং ১১.৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকা হতে, ১/মোঃ সুজন মিয়া (৩৩) পিতা- মৃত ফিরোজ মিয়া মাতা- সূর্যবানু সাং- কাশিনগর ইউনিয়ন- সিঙ্গারবিলন থানা- বিজয়নগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়, এ সময় তার হেফাজতে থাকা ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ-সংক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply