লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে লামিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া উপজেলার পৌর শহরের তারাগন গ্রামের নোয়াব খানের মেয়ে।
আজ রুজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় তারাগন বেড়িবাঁধ এলাকার একটি মাছের প্রজেক্টের পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছে তারাগন এলাকার গ্রাম বাসী।
লামিয়ার বাবা নোয়াব খাঁন জানান, দুপুরে অন্যান্য শিশুদের সাথে খেলা করতে গিয়ে বাড়ির পাশে একটি মাছের প্রজেক্টের পানিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।
Leave a Reply