1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা থেকে র‌্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ০১ জন পাচারকারীকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারী, বৈদেশিক মুদ্রা, কষ্টি পাথর উদ্ধারসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই পাচারকারীর বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় ইং ২৪/০২/২০২৬ তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউপি এর সুকানপুকুরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ লাল মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ (এক) টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ আসামী ১। মোঃ লাল মিয়া (৬০), পিতা- মৃত ফজল হক মন্ডল, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- সুকান পুকুরী, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি