1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৮২ সিম ও ৬ মোবাইল

  • প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাটঃ
লালমনিরহাটে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে সিম বিক্রি ও অবৈধ লেনদেনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

​ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাঝরাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিমের মাধ্যমে যুবকদের কাছে অনলাইন জুয়ার সুযোগ করে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই ওই এলাকার বাসিন্দা।

​গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা কালীগঞ্জ উপজেলার লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) কে গ্রেফতার করেন। এদের মধ্যে আফছার আলী নোয়াখালীর সুধনচরের বাসিন্দা।

​অভিযানে তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলো ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে জানায় ডিবি।

​জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়ার মাধ্যমে যুবসমাজকে বিপথে নেওয়ার অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি