লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরশহর থেকে ২৫/২/২০২৬ ইং তারিখ রাত ২ ঘটিকার সময় মোঃ জলিল মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালক কে ভাড়া করে জেলা সদর উপজেলা বাসুদেব ইউপির দূবলা এলাকায় নিয়ে মোঃ জলিল(৩৫) কে সারা শরীরে প্রায় ১০ বার ছুরিকাঘাত করে তার গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এরপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য পথচারীর, দেখতে পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত জলিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির সাতপাড়া গ্রামের মৃত মোঃ রুকু মিয়ার পুত্র।
আহত জলিলের ছোট ভাই মোঃ রমজান মিয়া বলেন, ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে রেখে চিকিৎসা চলছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে না কেন? এ প্রশ্ন করলে রমজান মিয়া অসহায় কন্ঠস্বরে বললেন, আমরা খুবই গরীব সরকারী জমিতে থাকি, ঢাকায় নেওয়ার মত আমাদের কাছে কোন টাকা পয়সা নেই।
Leave a Reply