1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে মিলন হত্যার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আলোচিত মিলন হোসেন হত্যার ৭নং এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পূর্বশত্রুতার জেরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা বাদী হয়ে বীরপলী গ্রামের শাহিন হোসেন ছেলে শামীম হোসেন (২২) কে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মিলন হোসেন হত্যার ১নং আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকা থেকে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি