1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা কর্তৃক বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন-এর একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা দুইজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ শওকত আলী (৩৮), পিতা: মৃত তপসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মৈদম মহিদাশ এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি