জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -৩৭/৩৮/৪৩ ধারায় ৪ দোকান মালিকের জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কাউনিয়ার সুজন ভ্যারাইটি স্টোরের ২০০৯-৩৮ ধারায় ২ হাজার টাকা,সোহরাব হোসেনের গালামালের দোকানের মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা, সাইফুল ইসলামের দোকানের পন্যের মোড়ক না থাকায় ২০০৯-৩৭ ধারায় ১০০০ টাকা টাকা এবং সুকুমারের হোটেলে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সামগ্রী তৈরির কারণে ২০০৯-৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
Leave a Reply