1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় ট্রাক্টর (কাকড়া) চাপায় এক গৃহবধূ নিহত আহত ৩

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৭ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
রোববার (১লা মার্চ) দুপুরে দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির রহমান। নিহত মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়া এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করছিল। রোববার দুপুরে সামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি তাদের ওপর উঠে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চার নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। আহত অপর তিন নারীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা এক জন হেলপারকে আটক করেছেন। ওসি আরো বলেন, নিহত ওই নারীর পরিবারের লোকজন হাসাপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি